
নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব:মহনবমী
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:বোধন শেষে নিউইয়র্কের স্থানীয় সময় ৩ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সূচনা ঘটেছে শারদোৎসবের। বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শেষ হবে আগামী ০৭ অক্টোবর সোমবার বিসর্জনের মধ্য দিয়ে।। কুইন্সের জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দির, বেলোজিনো মিলনায়তনে জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন, জ্যামাইকার মহামায়া মন্দির, উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দিরসহ জ্যামাইকা, ব্রঙ্কস,ব্রুকলীনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ১০ টির ও অধিক অস্থায়ী পূজা মন্ডপে বিপুল পরিমানে বাংলাদেশী হিন্দু পুণ্যার্থীদের সমাগম ঘটে । মন্দিরে একদিকে চলে অঞ্জলী আর প্রসাদ বিতরন আর অন্য প্রান্তে চলে সাংকৃতিক পরিবেশনা ।।

ওম শক্তি মন্দিরের পুরহিত প্রভাষ চক্রবর্ত্তী জানান, এবছর দেবী দুর্গা ঘোটকে চড়ে মর্ত্যে এলেন, সঙ্গে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। দেবী দুর্গা তার চার ছেলেমেয়ের যেমনি মা, আমাদেরও সকলের মা। মা দয়াময়ী, মা জগজ্জননী। তিনি আরও জানান ,হিন্দু শাস্ত্রমতে ঢাকের বাদ্য, শঙ্খ-উলুধ্বনি আর ভক্তকুলের আবাহনের মন্ত্রোচ্চারণে দেবী দুর্গার স্বর্গ থেকে মর্ত্যে আগমন ঘটেছে। ’দুষ্টের দমন আর শিষ্টের পালনে’ দুর্গতিনাশিনীর আগমন আনন্দে বিহ্বল প্রবাসের বাঙ্গালী হিন্দু সমাজ।



