আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা, নিহত ৪

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।

রোববার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ক্যানসাস সিটির ১০ম ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি বারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আন্তর্জতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে।

ক্যানকাস সিটি পুলিশ এক টুইট বার্তায় জানায়, বন্দুকধারীরা বারে ঢুকেই গুলি করতে শুরু করে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও পাঁচজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থমাস টমাসিক নামে পুলিশের একজন কর্মকর্তা বলেন, শহরের টাকিলা কেসি বারে এ হামলার ঘটনাটি ঘটেছে। এসময় ছোট সেই বারটিতে প্রায় ৪০ জন মানুষ ছিলেন। এসময় দু’জন ব্যক্তি হঠাৎ অন্য কয়েকজনের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উত্তেজিত ওই দুই ব্যক্তি পরে বার থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ বাদে তার দুটো হাতবন্দুক নিয়ে আবার ফিরে এসে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করেন।

হামলাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চলছে গোটা ক্যানসাস শহর জুড়ে। একইসঙ্গে বারের আশপাশের এলাকাগুলোতেও কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে সিটি পুলিশ।

যুক্তরাষ্ট্রে এ ধরনের বন্দুক হামলা কোনো নতুন ঘটনা নয়। প্রায়ই সেখানে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা বারে এ জাতীয় হামলায় হতাহতের ঘটনা ঘটে থাকে। মাত্র কয়েক সপ্তাহ আগেই টেক্সাসে দুটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় ৪৪ জন নিহত হয়েছিলো। ২০১২ সাল থেকে দেশটিতে ৪০টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension