প্রধান খবরভারত

‘মুসলিম বলেই টার্গেট’, ২২ কেজি ওজন কমেছে বলে দাবি আজম খানের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সামনেই উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচনে লড়বেন আজম খানের স্ত্রী তানজিম ফতিমা। আর তাঁর হয়ে প্রচারে বেরিয়েই বিজেপি সরকারকে নিশানা করলেন এসপি নেতা আজম খান। এই কেন্দ্রে এত দিন কার্যত রাজ করেছেন এসপি নেতা আজম খান। ১৯৮০ সাল থেকে ৮ বার এখানে জিতেছেন তিনি। এ বার লোকসভা ভোটে জিতেছেন আজম। তাই ফাঁকা হয়েছে রামপুর বিধানসভা কেন্দ্র।

সেখানে প্রচারে গিয়ে আজম খান বলেন, মুসলিম বলে বারবার টার্গেট করা হয়েছে তাঁকে। তিনি বলেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কিছু পাননি তিনি, শুধুই হারিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, যে তিনি সবসময় মানুষের জন্য কাজ করেছেন, তাঁদের পাশে থেকেছেন। তাঁর দাবি, রাজনৈতিক জীবনে ২২ কেজি ওজন খুইয়েছেন তিনি। শনিবার রাম পুরে স্ত্রী’র হয়ে প্রচারে বেরিয় একথা বলেছেন আজম খান।

একই সঙ্গে যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করেন এসপি নেতা। তাঁর বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে সরব হন আজম খান।

রামপুর উত্তরপ্রদেশের একমাত্র জেলা যেখানে মুসলিম রয়েছে ৫১ শতাংশ আর হিন্দু ৪৬ শতাংশ। বিজেপি বা বিএসপি সাম্প্রতিক অতীতে বহু চেষ্টা করেও এই আসনটি দখল করতে পারেনি। ১৯৯৬ সালে এক বার অবশ্য কংগ্রেস জিতেছিল।

আজমকে চাপে রাখার চেষ্টায় অবশ্য কসুর করছে না বিজেপি। রাজনৈতিক প্রচার তো আছেই, ২০১৭ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে আজম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে মোট ৮৫টি মামলা। অভিযোগের মধ্যে রাহাজানি থেকে ডাকাতি, গরু মোষ পাচারও রয়েছে। বিজেপির দাবি, আইন আইনের পথে চলছে। আর এসপি প্রার্থী তাজিনের অভিযোগ, “শুধু রামপুর নয়, গোটা রাজ্য জানে যে আমাদের বিরুদ্ধে যে মামলাগুলি রুজু করা হয়েছে তা মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এটাও বলতে চাই যে, এই রাজ্যের আমলাতন্ত্র অভূতপূর্ব জায়গায় নেমে গিয়েছে।”

রাজনৈতিক সূত্রের বক্তব্য, এসপির পক্ষ থেকে তাজিনকে দাঁড় করানোর কারণই হল আজমকে নিয়ে বিতর্ক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension