প্রধান খবরভারত

খাটো পোশাক ও মদপান না করায় স্ত্রীকে তালাক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আধুনিক মহিলা হয়ে উঠতে না পারার অপরাধে স্ত্রীকে ৩ তালাক দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিহারে। ওই বধূর অভিযোগ, তাকে মদপান করতে ও খাটো পোশাক পরতে জোর করেছিলেন তার স্বামী।

ওই যুবতী জানিয়েছেন, ২০১৫ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পরই আমরা দিল্লি চলে আসি। কয়েক মাস পরই স্বামী আমায় শহরের অন্যান্য আধুনিক মেয়েদের অনুকরণ করতে বলে। খাটো পোশাক পরে নাইট পার্টিতে গিয়ে মদপান করতে বলে। আমি তাতে রাজি না হওয়ায় রোজ আমায় মারধর করত। কয়েক বছর ধরে এমন অত্যাচার করার পর দিনকয়েক আগে সে আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমি তাতে রাজি না-হলে আমাকে সে ৩ তালাক দেয়।

এরপরই পুলিশে অভিযোগ করার পাশাপাশি মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছেন ওই যুবতী।

বিহার মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, লোকটি তার স্ত্রীর উপর অত্যাচার করত। দুবার জোর করে তার গর্ভপাতও করিয়েছে। তারপর তাকে ৩ তালাক দেয় স্বামী। এই ঘটনায় মেয়েটির স্বামীকে আমরা নোটিশ পাঠিয়েছি।

মুসলিম মহিলাদের নিয়ে ভারতের নতুন আইনে তাত্‍‌ক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension