খেলা

পাপনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাবের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: গত ২১ অক্টোবর বেতন ভাতাসহ ১১ দফা দাবি নিয়ে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে রীতিমতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকে ধুয়ে দিয়েছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি। এবার সাকিব ইস্যু নিয়েও তার দিকে আঙ্গুল তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও বার্তায় পাপনকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন সাবেক এই সভাপতি।

সাবের হোসেন নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে কয়েকটি টুইট করেছেন। যার একটিতে ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমার মনে হয় বিসিবি সবকিছুই জানতো এবং পাপন সাহেব যে বলেছেন, তার কোনো ধারণাই ছিলো না, কথাটা সত্য নয়। দুঃখ লাগলেও এটা বলতেই হচ্ছে। ২২ অক্টোবরের যে ভিডিও ক্লিপটা, তাতে মনে হচ্ছিলো পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন।’

আরেক টুইটে বিসিবির সাবেক সভাপতি লিখেছেন, ‘ভণ্ডামি, সর্বোৎকৃষ্ট/নিকৃষ্টের দ্বৈত চরিত্র। বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগই দেখিয়েছে। কিন্তু সংস্থাগত ম্যাচ ফিক্সিং দুর্নীতির মূলোপাটন না করে, ঘরোয়া ক্রিকেটে সেটাকে আরও উৎসাহিত করছে বিসিবি। লজ্জাজনক।’

সাকিবের পাশে দাঁড়াবে বিসিবি, এমন আশ্বাসকেও বিশ্বাস করার মতো নয় মনে করছেন সাবের হোসেন চৌধুরী। অপর টুইটে সাবের হোসেন লিখেন, ‘কেউ যখন অপরাধ করে, সুবিচার প্রাপ্য। বিসিবি কমপক্ষে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারতো। দুঃখ লাগছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় সাকিবের পাশে দাঁড়ায়নি। এখন অযথা মায়াকান্না দেখাচ্ছে।’

উল্লেখ্য, জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension