
সানি লিওনের বিরুদ্ধে চুরির অভিযোগ
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সাবেক পর্ণ তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে কনসেপ্ট চুরির অভিযোগ এনেছেন এক চিত্রশিল্পী। মল্লিকা ফেভরে নামের এক চিত্রশিল্পী নিজের হাতে আঁকা একটি পোর্ট্রেট ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেই ছবি আঁকার প্রধান উদ্দেশ্য ছিল, নিলামে ছবিটি বিক্রি করে ক্যানসার আক্রান্তদের জন্য টাকা জোগান করা। সেই পোস্টের ক্যাপশনে সেই কথাটি উল্লেখও করেন তিনি।
সম্প্রতি সেই ছবিটি নিজ হাতে আঁকেন সানি লিওন এবং সেটি ইন্সটাগ্রামে শেয়ারও করেন। আর এতেই বাধে বিপত্তি। ‘ডায়েট সাব্য’ বলে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সানির আঁকা ছবি এবং মল্লিকার আঁকা ছবিকে পাশাপাশি রেখে তীব্র নিন্দা করা হয় অভিনেত্রীকে। ছবির কনসেপ্ট চুরি করেছেন সানি, এমন অভিযোগ আনেন সেই চিত্রশিল্পী!কেন তিনি আইডিয়ার সৌজন্যে মল্লিকার নাম উল্লেখ করেননি, সে বিষয়েও জানতে চাওয়া হয় পোস্টে।
অবশ্য ঘটনাটি নিয়ে মুখ খুলেন সানি। সানি লিওনের ভাষ্য, ‘ওই ছবির একটি ফটোগ্রাফ আমি পেয়েছিলাম। আমার এত ভাল লেগে যায় যে, আমি তখনই তা আঁকার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি কি কখনও দাবি করেছি যে ছবির আইডিয়া আমার? মানুষের যাতে উপকারে আসে সে জন্যই ছবিটি আঁকা। সেদিকে গুরুত্ব না দিয়ে অহেতুক তা নিয়ে গসিপ করা একেবারেই কাম্য নয়।’



