প্রধান খবরভারত

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন চারবারের বিধায়ক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিজেপি থেকে টিকিট মেলেনি। তাই দল ছাড়লেন চারবারের বিধায়ক। আগামি ৫ ডিসেম্বর উপ নির্বাচন আছে, আর তাতে টিকিট পাননি রাজু কাগে নামে এই বিধায়ক।

সোমবার দলত্যাগের পর কাগে বলেন, ‘আমি ১৫-২০ বছর ধরে বিজেপির সঙ্গে রয়েছি। তা সত্বেও আমি ওদের সমর্থন পাচ্ছি না। ওরা আমাকে টিকিট দেবে না বলে ঠিক করে ফেলেছে। তাই আমার কাছে কংগ্রেসের টিকিটে লড়াই করা ছাযা কোনও উপায় নেই।

এই বিজেপি নেতা সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন। সেইসঙ্গে এদিন কংগ্রেসে যোগদানের বিষয়টিও জানিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর কর্নাটকের বেলাগাভি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। রাজু কাগে এদিন সাংবাদিকদের জানান, উপনির্বাচনে আমাকে প্রার্থী করার বিষয়ে কংগ্রেস নেতৃত্ব ‘সবুজ সংকেত’ দিয়েছে। ফলে, আর বিজেপিতে না-থাকার সিদ্ধান্ত নিয়েছি।

কাগে জানান, ১৩ নভেম্বর, বুধবার প্রদেশ কংগ্রেসের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করবেন। তার আগে মঙ্গলবার বিজেপি’র সদস্যপদ থেকে ইস্তফা দেবেন প্রাক্তন এই বিধায়ক। বিক্ষুব্ধ এই বিজেপি নেতা বলেন, উপনির্বাচনে শ্রীমন্ত পাটিলকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল। আমাকে তাঁর হয়ে নির্বাচনে খাটতে বলা হয়েছিল। তার পর আরও তিন বছর ঘরে হাত-পা গুটিয়ে বসে থাকতে হবে। আমি বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্ত মন থেকে মানতে পারিনি বলেই পার্টির সদস্যপদ থেকে ইস্তফা দেব।

কংগ্রেস নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে বৈঠকের পরেই এদিন বিজেপি ছা়ডার কথা ঘোষণা করেন কাগে। ২০০০ সালে জেডি(ইউ)-এর টিকিটে উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন কাগে। এর পর ২০০৪, ২০০৮ ও ২০১৩ সালে তিনি জিতেছেন বিজেপির প্রতীকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension