খেলা

টাইগারদের পরবর্তী যত সফর

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: এই বছর আর খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের। তবে ডিসেম্বরে বিপিএল দিয়েই এবছরের যাত্রা সমাপ্ত করবে টাইগাররা। আর নতুন বছরে টাইগারদের সিরিজ শুরু হবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। যেখানে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২ টি টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে পাকিস্তান চাইছে ভেন্যু নিজেদের মাঠে করার। এই সিরিজ অনুষ্ঠিত হবে ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে।

এরপর ফেব্রুয়ারিতে ২ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা থাকলেও সেটি অবশ্য হচ্ছেনা। সেই সিরিজটি হবে জুন-জুলাইয়ে। পরের মাসে ১ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।

মে মাসে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আয়্যারল্যান্ড যাবে টাইগাররা। সেখান থেকে ফিরে জুলাইয়ে শ্রীলঙ্কায় যাবে ৩ টেস্ট খেলতে। আগস্টে ২ টেস্ট খেলতে ঢাকায় আসবে কিউইরা।

সেপ্টেম্বরে পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর। শেষ করেই অক্টোবরে এবার নিউজিল্যান্ডে পাড়ি জমাবে টাইগাররা। সফরে খেলবে ৩ টি-টোয়েন্টি।

এরপর অক্টোবরে অস্ট্রেলিয়ার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে খেলে বছর শেষ করবে টাইগাররা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension