প্রধান খবরবাংলাদেশ

রিফাত হত্যা মামলা: মিন্নিসহ ১০ আসামির বিচার শুরু

বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
 
বরগুনা জেলা ও দায়রা জজ মো.আছাদুজ্জামান বুধবার শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৮ জানুয়ারি মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার শুরু হলো।
 
গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
 
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো: হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।
 
এ ছাড়া এই মামলায় শিশু অপরাধী হিসেবে চার্জশিটভুক্তরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।
 
মামলার আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, এ মামলার প্রাপ্তবয়স্ক আসামি মুছা বন্ড এখনও গ্রেপ্তার হয় নি। কিশোর আসামি প্রিন্স মোল্লা হাইকোর্টের নির্দেশে জামিনে আছে। এ ছাড়া নিহত রিফাতের স্ত্রী ও আসামি আয়শা সিদ্দিকা মিন্নিও হাইকোর্টের নির্দেশে জামিনে আছেন।
 
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওইদিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যায়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension