প্রধান খবরবাংলাদেশ

সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থীদের বিপুল জয়

রূপসী বাংলা ডেস্ক:সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৮-১৯) জয়নুল আবেদীন সভাপতি ও মাহবুবউদ্দিন খোকন সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিএনপিসমর্থিত প্যানেল ১০টি ও আওয়ামী লীগ সমর্থিতরা চারটি পদে বিজয়ী হয়েছেন। আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে বুধ ও বৃহস্পতিবার দুই দফায় ভোটগ্রহণ করা হয়েছে।

দুদিনে মোট ছয় হাজার ১৫২ ভোটারের মধ্যে চার হাজার ৮৬৫ আইনজীবী ভোট দিয়েছেন।

এর মধ্যে প্রথম দিন দুই হাজার ৬০৯ এবং শেষ দিন দুই হাজার ২৫৬ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension