প্রবাস

গঠিত হলো যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা কমিটি

সংবাদ বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নতুন উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
 
গেল রবিবার সন্ধ্যায় ওজোনপার্কের ফুলকলি রেস্টুরেন্ট সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কার্যকরী পরিষদের কার্যকরী পরিষদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
 
সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেলের পরিচালনায় সভায় সভাপত্বি করেন সংগঠনের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ। সভাপতির বক্তব্যে উপদেষ্টা পরিষদ গঠন সম্পর্কে তিনি বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে এবং আগামী দিনে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এই শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ সময় আশাপ্রকাশ করে তিনি আরও বলেন তাদের উপদেশ নিয়ে সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে পৌঁছে দেওয়াই হবে বর্তমান কার্যকরী পরিষদের অন্যতম কাজ।
 
নবনিযুক্ত উপদেষ্টারা হলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
 
বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি, এবি মিডিয়া গ্রুপের পরিচালক , সিলেট গণদাবি পরিষদের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান।
 
বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি, এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও বিয়ানীবাজার মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক মাসুদুল হক ছানু এবং বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা মজিবুর রহমান তুতা।
 
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এন জাহান, কোষাধ্যক্ষ কাওছার হক (সেলিম), সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল আলম অপু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সপ্তর সম্পাদক হাছান আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান হেলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোহাম্মদ আই জহিরুল, আব্দুল বাসিত, চৌধুরী মো. শিমুল, ইমদাদ হোসেন, মো. আব্দুস শাকুর, মোহাম্মদ হাফিজ লোদী ও হাছান খান।
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension