খেলাপ্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশ জিতল যুব বিশ্বকাপ।

বাংলাদেশ জিতল যুব বিশ্বকাপ। প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল বাংলাদেশ। হারিয়ে দিল শক্তিশালী ভারতকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আকবর আলিরা ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতেছে ৩ উইকেটে।
 
বৃষ্টির পর নতুন করে খেলা শুরু হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ ওভারে ৭ রান। ১ ওভার ১ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।
 
রবি বিষ্ণুইয়ের লেগ স্পিনে দিশা হারিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
 
ক্র্যাম্পের জন্য মাঝপথে মাঠ ছাড়া পারভেজ হোসেন ফিরে খেললেন বীরত্বপূর্ণ এক ইনিংস।
 
অধিনায়কোচিত ইনিংসে দলকে টানলেন আকবর আলী। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দিল বাংলাদেশ।
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension