আন্তর্জাতিকপ্রধান খবর

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন

অবশেষে মালয়েশিয়ার রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
 
আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শমালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে।
 
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
 
কিন্তু রাজা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন।
 
এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা।
 
দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম।
 
তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন। ♦
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension