
প্রধান খবরযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী উপকরণের ঘাটতি
যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে উপচেপড়া করোনাভাইরাস রোগীদের জন্যে চিকিৎসায় ও সুরক্ষাসামগ্রী উপকরণের ঘাটতি দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা চিকিৎসায় আরও সুরক্ষাসামগ্রী ও পোশাক সরবরাহ করতে আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৫৬ জন। যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৭০৪ জন।
রোগীদের শ্বাসপ্রশ্বাসে সহায়ক ভেন্টিলেটর ও মেশিন সরবরাহে অতিরিক্ত জোর দিতে বলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
যারা এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত, তাদের জন্য এসব জিনিস বেশি প্রয়োজন বলে জানান তারা।
শুক্রবার ১৮ হাজার মার্কিন নাগরিকের শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে।
এ অবস্থায় নিউইয়র্ক, নিউ অরলিন্স, ডেট্রয়েটসহ ভাইরাসের অন্যান্য কেন্দ্রস্থলের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ, চিকিৎসা রসদ ও প্রশিক্ষিত কর্মীদের অভাবের ঘটনায় উদ্বেগের কথা বলা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এখন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারই চীন ও ইটালিকে ছাড়িয়ে গেছে দেশটি। ♦



