
আন্তর্জাতিকপ্রধান খবর
করোনাভাইরাসে মারা গেলেন সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতোমধ্যে ৪৪ হাজার ২২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৮ লাখ ৮৬ হাজার ১০৩ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হোসেইন।
নূর হাসানের পরিবার জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
৮৩ বছর বয়সী নূর হাসান ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালে ফেব্রুয়ারি পর্যন্ত সোমালিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
এদিকে আফ্রিকার দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ জন। কোনো মৃত্যুর ঘটনা নেই। তবে ওই অঞ্চলে আক্রান্তের সংখ্যা কম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরীক্ষা কম করা হচ্ছে বলে প্রকৃত আক্রান্তের সংখ্যাও জানা যাচ্ছে না। ♦



