আন্তর্জাতিকপ্রধান খবর

যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

রূপসী বাংলা ডেস্ক:এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার এবং সেন্ট পিটার্সবার্গে দেশটির কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করেছে রাশিয়া। যুক্তরাজ্যে এক পক্ষত্যাগী গুপ্তচরকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগের জের ধরে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্যান্য যেসব দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে তারাও ‘পাল্টা জবাব’ পাবে।

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবেরির একটি বিপণিকেন্দ্রের বাইরের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় পক্ষত্যাগী প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬)  এবং তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। তাদের নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল বলে পরীক্ষায় জানা গেছে। মস্কোর নির্দেশেই তাদের হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে লন্ডন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে ২০টিরও বেশি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যেসব মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে ৫৮ জন মস্কো দূতাবাসে এবং দুজন ইয়েকাতেরিনবার্গের কনস্যুলেট কর্মী।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘তথাকথিত স্ক্রিপালের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রবল চাপে সম্পূর্ণ অগ্রহণযোগ্যভাবে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে কূটনীতিকদের বহিষ্কারের খবরের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, মস্কোর এই পদক্ষেপ ‘অপ্রত্যাশিত’ ছিল না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension