বাংলাদেশ

খালেদার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ স্থগিত

রূপসী বাংলা ডেস্ক:কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হচ্ছে না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। খালেদা জিয়ার অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় কারাগারে দেখা করার কথা ছিল মির্জা ফখরুলের।

বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য মির্জা ফখরুল ইসলামের কারাগারে যাওয়ার কথা ছিল। কিন্তু ম্যাডামের অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। এরপর থেকে খালেদা জিয়া কারাগারে রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension