আন্তর্জাতিকপ্রধান খবর

রাশিয়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

উৎপত্তির প্রায় চার মাস পর করোনাভাইরাসের নতুন শিকারে পরিণত রাশিয়া। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে দেশটিতে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁইছুঁই।
রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, বুধবার আক্রান্তের সংখ্যা আগের দিনগুলোর রেকর্ডকে অতিক্রম করে গেছে। এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
করোনায় প্রাণহানি ও অসুস্থতার পরিসংখ্যান দেয়া আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৩৮জন। মারা গেছেন ২৩২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৪জন।
একই পরিসংখ্যান দিয়েছে রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার।
সংস্থাটি বলছে, গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গত রোববার দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৮ জন। যা ছিল একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড । এর আগেরদিন একদিনে আক্রান্ত হয় ২ হাজার ১৮৬ জন। তবে বুধবারে আক্রান্তের সংখ্যা সব রেকর্ডকে ভেঙে দিয়েছে।
এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। ঘর থেকে বের হয়ে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হয় বাসিন্দাদের।◉ 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension