আন্তর্জাতিক

যুক্তরাজ্যে পুলিশ মুখের ওপর কাশি, ছয় মাসের কারাদণ্ড

যুক্তরাজ্যে করোনাভাইরাস হয়েছে দাবি করে এক পুলিশ অফিসারের মুখের ওপর কাশি দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, গত ৮ই এপ্রিল জেসন ক্লার্ক নামে ওই ব্যক্তি রাস্তায় একজনকে গালিগালাজ করছিল তখন পুলিশ তাকে থামাতে গেলে পুলিশ কনস্টেবলের মুখের ওপর সে কাশি দেয় এবং বলে সে কোভিড নাইনটিনে আক্রান্ত।

পরে তাকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ব্রিটেনের একজন সরকারি কৌঁসুলি আইনজীবী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একজন পুলিশ অফিসারের মুখের ওপর ইচ্ছা করে কাশি দেওয়া বিপদজনক এবং অমার্জনীয় অপরাধ।

ওই আইনজীবী বলেন, যে কারও প্রতি এধরনের আচরণ অগ্রহণযোগ্য, বিশেষ করে একজন অফিসারের প্রতি যিনি অপরিহার্য সেবার অংশ হিসাবে তার কর্তব্য পালন করছিলেন।

যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৩০ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। বিশ্বব্যাপী মারা গেছে কয়েক হাজার। সে কারণে স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষার বিষয়টিতে বার বার জোর দেওয়া হচ্ছে।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension