আন্তর্জাতিক

উহানে মৃতের সংখ্যা গণনায় ভুল স্বীকার চীনের, বাড়ল ৫০ শতাংশ

উহানে মৃতের সংখ্যা কারণে করোনা সংক্রমণে চীনে মৃতের সংখ্যা এখন বেড়ে ৪ হাজার ৬৩২ জন।

উহানে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা গণনায় ভুল হয়েছিল বলে স্বীকার করেছে চীনের উহান প্রদেশের প্রশাসন।

তারা  জানিয়েছে, সরকারিভাবে ঘোষণা দেওয়া কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে চীনের উহানে মারা যাওয়া মানুষদের সংখ্যাটা আসলে তারচেয়ে ৫০ ভাগ বেশি।

এর ফলে করোনা সংক্রমণে উহানে এখন মৃতের সংখ্যাটিতে আরও ১ হাজার ২৯০ জন যোগ হবে। এখন সে সংখ্যাটি হলো ৩ হাজার ৮৬৯ জন।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে উহান প্রশাসনের তরফে গণনায় ভুল স্বীকার করে ওই প্রদেশে মৃতের প্রকৃত সংখ্যা জানানো হয়েছে।

উহানে মৃতের সংখ্যা কারণে করোনা সংক্রমণে চীনে মৃতের সংখ্যা এখন বেড়ে ৪ হাজার ৬৩২ জন।

যার ফলে বৃদ্ধি ঘটল ৩৯ শতাংশ। বেইজিংয়ের পক্ষ থেকে এদিন এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

চীনের উহান থেকেই কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে গোড়া থেকেই সংশয় প্রকাশ করেছে পশ্চিমী দুনিয়া। উহানে মৃতের সংখ্যা নিয়ে সরকারি বিবৃতিও মেনে নিতে পারেনি অনেক দেশ। অভিযোগ ছিল, করোনা সংক্রমণে উহানে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই সংখ্যাটা গোপন করা হচ্ছে।◉

আনন্দবাজার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension