
সাকিব আল হাসানের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর ফার্মের শ্রমিকরা গত চার মাস বেতন পান নি বলে দাবি করেছেন।
কাঁকড়া হ্যাচারির এসব শ্রমিকেরা সকালে মুন্সিগঞ্জ-নীলডুমুর সড়ক বন্ধ করে তারা তাদের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেন।
সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করার কারণে র্যাব তাদের সরিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, জানুয়ারি থেকে তারা বেতন বা সঞ্চয়ের অর্থ কোনটাই পাচ্ছেন না৷ বর্তমানে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন বলেও জানান তারা।
শ্রমিক্রা জানান, করোনা ভাইরাসের কারণে অন্য কোনও জায়গায় কাজ না পেয়ে তাদের না খেয়ে থাকতে হচ্ছে।
সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন ডেইলি স্টারকে জানিয়েছেন, শ্রমিকদের কেবল জানুয়ারি মাসের বেতন দেয়া হবে।
চার মাসের বেতন পাবে না৷ ওই ফার্মের অংশীদার ও তত্ত্বাবধায়ক সগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন ধরেন নি।
জানা গেছে, সাকিব আল হাসানের কেবল নামেই এই ফার্মটি। সব দায়িত্ব সগীর হোসেনের।◉



