বাংলাদেশ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩৯০, মারা গেছেন ১০ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। মারা গেছেন ১০ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭২ জন। এই সময়ে মারা গেছে আরও ১০ জন। মোট মৃত্যুর সংখ্যা ১২০ জন। মঙ্গলবার মারা গিয়েছিল ৯ জন।

২১ এপ্রিল বুধবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিন ব্রিফিংয়ে যোগ দেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহ।

গত ২৪ ঘণ্টায় নতুন ও পুরাতন মিলিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে ৩ হাজার ৯৬ জনের। যা গতকালের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি। এ পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৬৭৪টি।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের মধ্যে ৩ জনের বয়স ষাটোর্ধ্ব। ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন এবং ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২ জন।

ব্রিফিংয়ে জানান হয়, এরই মধ্য ৫৫টি জেলার কোভিড ছড়িয়েছে গেছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। শতাংশের হিসেবে ৭২ ভাগ। এরপরেই নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে বেশি রোগী শনাক্ত হয়েছে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৫ শতাংশই চিকিৎসক এবং নার্সসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন।

গতকাল মঙ্গলবার ৪৩৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয় এবং সেদিন মারা যায় ৯ জন।

৮ মার্চ (রোববার) দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে।

করোনার সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকলেও তিনদিন আগে বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছিলেন ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। অন্যান্য দেশে করোনার চিকিৎসায় যখন বারবার ভেন্টিলেটরের কথা উঠে আসছে তখন তিনি জানিয়েছিলেন, ভেন্টিলেটরে যাদের নেওয়া হয় তাদের মারা যাওয়ার সংখ্যাই বেশি। ওই দিন তার দেওয়া তথ্য অনুযায়ী, ভেন্টিলেটরে নেওয়া ৯ জনের মধ্যে মারা গেছেন ৮ জন।

করোনায় বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৫১ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৪৫ হাজার ৩৪৩ জন। ইটালিতে সাড়ে ২৪ হাজার, স্পেনে ২১ হাজারের বেশি ও ফ্রান্সে প্রায় ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।◉

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension