যুক্তরাষ্ট্র

‘আমাকে নির্বাচনে হারাতেই চীনের এই বিশৃঙ্খলা সৃষ্টি’: ট্রাম্প

মার্কিন ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, তাকে নির্বাচনে হারাতেই চীনের এই বিশৃঙ্খলা সৃষ্টি।

নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প মনে করেন চীন তাকে নির্বাচনে হারাতে যে কোনও কিছু করতে পারে।

তিনি বলেন, চীন যেভাবে এই মহামারি সামলেছে সেটাই একটা প্রমাণ।

তিনি এর আগে এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তোলেন চীনের বিরুদ্ধে। তিনি মনে করেন, চীন বিশ্বকে যথাযথভাবে সতর্ক করেনি।

ট্রাম্প ধারণা করছেন, চীনের বিরুদ্ধে যে বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের সে কারণেই বেইজিং চায় ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়।

তিনি এর আগে এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তোলেন চীনের বিরুদ্ধে। তিনি মনে করেন, চীন বিশ্বকে যথাযথভাবে সতর্ক করে নি।

ট্রাম্প ধারণা করছেন, চীনের বিরুদ্ধে যে বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের সে কারণেই বেইজিং চায় ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় ৬১ হাজার ছয়শ ৬৯ জনের মৃত্যু হয়েছে।

মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৪ হাজার পাঁচশ ৭২ জন। তবে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেলেও দেশে আবারো জরুরি অবস্থা জারি করা সম্ভব নয় বলে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension