মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র, করোনায় প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৮০৯ জনের। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের। ২৫ হাজার ৯২৩ জন মারা গেছেন। নিউ ইয়র্কের পর সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউ জার্সি। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৭৪ হাজার ৮০০ মানুষের মৃত্যু ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১২ লক্ষ ৬৩ হাজার ছাড়িয়ে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী, বুধবার বেলা সাড়ে ৩ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৮০৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৬৩ হাজার ২২৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ১০৯ জন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে দেয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ’ জনের ৬ জন মারা গেছে; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে করোনার। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের। নিউ ইয়র্কে আক্রান্ত হিসেবে শনাক্ত ৩ লাখ ৩৩ হাজার ৫৪৯ জন। ২৫ হাজার ৯২৩ জন মারা গেছেন। বিশ্বের যে কোনও দেশের চেয়ে নিউ ইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা বেশি।
নিউ ইয়র্কের পর সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউ জার্সি। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৯০ এর বেশি। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া তালিকায় তৃতীয় স্থানে থাকা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য আক্রান্ত ৭২ হাজারের প্রায় ২৫ জন মারা গেছে।
নিউইয়র্ক ও নিউ জার্সির পর সংক্রমণের হিসাবে তালিকায় উপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও কানেক্টিকাট।
দেশের এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প দেশটির অর্থনীতি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তোড়জোর চালাচ্ছেন তিনি।◉



