যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসে করোনা, প্রতিদিন করোনার টেস্ট করাবেন ট্রাম্প

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানিতে দেশটির ধারেকাছেও নেই কেউ। কোভিড-১৯ ঢুকে পড়েছে হোয়াইট হাউসে।

সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এ ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।

বুধবার ওই কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এমন খবর পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা বিচলিত দেখা গেছে।

সাবধানতা অবলম্বনে এখন থেকে প্রতিদিন যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শরীরেও ভাইরাসটির উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে।

বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প নিজেই প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানান। তিনি কোভিড-১৯ থেকে সুরক্ষা নিশ্চিতে ব্যাপক ও ধারাবাহিক পরীক্ষার ওপরও জোর দেন।

ব্যক্তিগত কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের শরীরে কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা হলেও তার ফল ‘নেগেটিভ’ আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কেবল ট্রাম্পই নয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের শরীরেও নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে হোয়াইট হাউস।

আক্রান্ত ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। তার সঙ্গে মেলামেশার পরিমাণ ‘খুবই কম ছিল’ বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। পরিস্থিতিকে ‘খানিকটা অদ্ভূত’ হিসেবে অভিহিত করেন তিনি।

গত বছরের ১৭ মার্চ চীনের উহানে করোনাভাইরাস শনাক্ত হয়। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৭৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension