বাংলাদেশ

শিবালয়ে বিনা দরপত্রে (সওজ)বিভাগের গাছ কাটছে কতৃপক্ষ ” সরকারি রাজস্ব খোয়া “

ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয় উপজেলা সংলগ্ন ঢাকা- আরিচা মহাসড়কের টেপড়া বাসষ্ট্যান্ডের সিসিডিবি (টেপড়া, শিবালয়) শাখার নির্মিত ৮ রুম বিশিষ্ট মার্কেটের সামনে অবস্থিত ৭ টি মেহেরগুনি কাঠের গাছ সড়ক ও জনপদ শিবালয় শাখার কতৃপক্ষ বিনা দরপত্রেই কেটে নিয়ে যাচ্ছে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব।
সিসিডিবি টেপড়া, শিবালয় শাখার এলাকা সমন্বয়কারী আবু সাইদ জানান, তাদের মার্কেটের সামনে গাছ থাকাতে সমস্যা হওয়ায় (সওজ) কতৃপক্ষের কাছে একটি মৌখিক আবেদন করা হয়েছিলো। তবে কাগজে কলমে লিখিত ভাবে কোন আবেদন করা হয়নি।
শিবালয় (সওজ)শাখার কার্য্য সহকারী আবুল হোসেন জানান, এ বিষয়ে আমার জানা নেই উপরের স্যারেরা ভাল জানেন। তবে সিসিডিবি মনে হয় মৌখিক ভাবে আবেদন করেছিলো গাছ কাটার জন্য।
গাছটি কে কাটছে এবং দরপত্র আহবান করা হয়েছিলো কিনা?  এমন এক প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, গাছটি আমাদের লোকজন ই কাটছে ওখানে গিয়ে দেখেন আমাদের লোকজন আছে। মুলত সিসিডিবির সমস্যা ও উপর দিয়ে বিদ্যুতের তার থাকাতে আমরা গাছ গুলো কেটে দিচ্ছি। আর গাছ গুলো ছোট ও লাকরীর গাছ হওয়াতে এই ছোট খাটো বিষয়ে কোন দরপত্র আহবান করা হয়নি।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান,  এ বিষয়ে আমার কিছু জানা নেই। আর এ বিষয়টি সম্পূর্ণ জেলা পরিষদ ও সড়ক জনপদ বিভাগের আওতাধীন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension