যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৭ হাজার, শুধু নিউ ইয়র্কেই প্রায় ৩০ হাজার

করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানি কিছুটা কমেছে। সেই সঙ্গে বেড়েছে সুস্থতার সংখ্যাও। দেশটিতে আক্রান্ত সাড়ে ১৮ লাখ পেরিয়েছে। সুস্থ হয়েছে ৬ লাখের বেশি রোগী। যদিও ভাইরাসটিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী করোনায় ভয়াবহ সংকটে পড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে ২২ হাজার ১২৩ জন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৫৯ লাখ ৫৯৭ জনে দাঁড়িয়েছে।

মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লাখ ৬ হাজার ৯২৭ জনে ঠেকেছে। একদিনেই মারা গেছেন ৭৩০জন মানুষ। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ১৫ হাজার ৪২৬ জন।

এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন ২৯ হাজার ৯১৭ জন মানুষ। আক্রান্ত ৩ লাখ প্রায় ৮১ হাজার। দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬২ ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ১১ হাজার ৭৩২ জনের।

ইলিনয়সে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ২১ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণহানি ৫ হাজার ৪১২ জনে ঠেকেছে। ক্যালিফোর্নিয়ায় ১ লাখ সাড়ে ১৫ হাজারের বেশি আক্রান্তে প্রাণ গেছে ৪ হাজার ২৮৭ জনের।

সংক্রমণ লাখ ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানিও ৭ হাজার পেরিয়েছে। করোনা পৌনে ১ লাখের বেশি মানুষের দেহে ছড়িয়েছে পেনসিলভেনিয়ায়। মৃত্যু হয়েছে সেখানে সাড়ে ৫ হাজারেরও বেশি জনের।

এ ছাড়া মিসিগান, ফ্লোরিডা ও ম্যারিল্যান্ডে বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। এ তিন অঙ্গরাজ্যেই আক্রান্ত অর্ধ লাখের বেশি করে। এর মধ্যে সর্বোচ্চ সাড়ে ৫ হাজার মৃত্যু হয়েছে মিসিগানায়। এরপরই ফ্লোরিডায় ২ হাজার ৪৬১ ও ম্যারিল্যান্ডে আড়াই হাজার।

দেশটিতে সবচেয়ে কম আক্রান্ত ও মৃত্যু ভার্জিন আইসল্যান্ডসে। যেখানে এখন পর্যন্ত ৭০ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। আর তাতে প্রাণ হারিয়েছেন মাত্র ৬ জন।

এমন অবস্থায় ভয়াবহ বিপর্যয়ে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে লকডাউন তুলে নেয়ার চিন্তা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ জন্য সব অঙ্গরাজ্যগুলোর গর্ভনরকে চাপ দিয়ে আসছেন তিনি।

এদিকে, নিরাপত্তা বাহিনী কর্তৃক এক কৃষ্ণাঙ্গ হত্যার জের ধরে উত্তপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র। করোনার ভয়াবহতা উপেক্ষা করে নিউইয়র্কসহ অন্যান্য রাজ্যে হয়েছে বিক্ষোভ, ভাঙচূর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা। ১৫টির বেশি রাজ্যে জারি করা হয়েছে কারফিউ। দেশটিতে বহু বছর ধরে শ্বেতাঙ্গদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে মার্কিনিরা। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension