
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে বিক্ষোভকারীরা দাস ব্যবসায়ী অ্যাডওয়ার্ড কোলস্টোনের মূর্তি ভেঙেছে (ভিডিও)
যুক্তরাজ্যে বর্ণবৈষম্য ও কৃষ্ণাঙ্গ নির্যাতনবিরোধী আন্দোলনকারীরা দাস ব্যবসায়ী অ্যাডওয়ার্ড কোলস্টোনের মূর্তি ভেঙে ফেলেছে।
দেশটির ব্রিস্টল নগরীতে স্থাপিত ওই দাস ব্যবসায়ীর মূতি ভেঙে রোববার রাতে বিক্ষোভকারীরা সাগরের পানিতে ফেলে দেয়।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নারী ও শিশুসহ ৮০ হাজার মানুষকে যুক্তরাজ্যে এনে কৃতদাস হিসেবে বিক্রি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কিষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বর্ণবাদবিরোধী আন্দোলন মার্কিন মুলুক ছেড়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডন, ব্রিস্টল, গ্লাসগো, এডিনবার্গ, নটিংহ্যাম ও ম্যানচেস্টারসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ চলছে।
লন্ডনে আন্দোলনে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। এ সময় পুলিশ ১২ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। ⛘



