Uncategorizedপ্রধান খবরবাংলাদেশ

ঢাকার রাজাবাজারে আজ মধ্যরাত থেকে ভিন্নমাত্রার লকডাউন, সেনা টহল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকায় মঙ্গলবার মধ্যরাত থেকে লকডাউন করা হচ্ছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই লকডাউন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করবে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, লকডাউনের জন্য উক্ত এলাকায় সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে সব পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার দুপুরে মঙ্গলবার রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন ঘোষণা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।

লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ঢাকায় শুরু হচ্ছে এলাকাভিত্তিক ভিন্নমাত্রার লকডাউন। পর্যায়ক্রমে তা অন্যান্য এলাকায় হবে। রাজধানীর বাইরে ইতিমধ্যে নারায়ণগঞ্জের তিনটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন ঘোষিত এলাকায় চলাচল বন্ধ থাকবে। কেবল রাতে মালবাহী যান চলতে পারবে। ওই এলাকার মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য থাকবে হোম ডেলিভারি ও নির্ধারিত ভ্যানে করে কাঁচাবাজার কেনাবেচার সুযোগ। এসব এলাকার অফিস-আদালত বা অন্যান্য প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকবে। খুব প্রয়োজনে চললেও তা হবে খুবই নিয়ন্ত্রিতভাবে। করোনাভাইরাসের পরীক্ষার জন্য থাকবে প্রয়োজনীয়সংখ্যক নমুনা সংগ্রহ বুথ। থাকবে চিকিৎসা পরামর্শের সুযোগ। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension