ভারত

কোলকাতায় বাড়িতে ঢুকে ঘুমন্ত এক তরুণীকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় বাড়িতে ঢুকে ঘুমন্ত এক তরুণীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে তার সাবেক প্রেমিক।

ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লীতে।

নিহত ওই তরুণীর নাম প্রিয়াঙ্কা পুরকায়েত (২০)। তিনি স্থানীয় ওমেনস ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।

পুলিশকে প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা জানিয়েছেন, পাশের পাড়ার বাসিন্দা জয়ন্ত হালদারের সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। পেশায় গাড়িচালক জয়ন্ত বেশ কয়েক বার বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রিয়াঙ্কাকে।

কিন্তু পড়া শেষ না করে বিয়েতে রাজি হচ্ছিলেন না প্রিয়াঙ্কা। বিয়েতে রাজি না হওয়ার কারণে সম্পর্কের অবনতি ঘটে দুজনের। বছর খানেক আগে বিয়েও করেন নেন জয়ন্ত। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

পুলিশ জানিয়েছে, বিয়ের পরও প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ ছিল জয়ন্তের। স্ত্রীকে ছেড়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করার প্রস্তাবও দেন জয়ন্ত। সেই প্রস্তাবে রাজি হন নি প্রিয়াঙ্কা।

কিন্তু প্রেমিকের স্ত্রী অন্তঃসত্ত্বা জানতে পেরে সম্প্রতি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। সেই রাগেই এ দিন রাকেশ তাঁকে খুন করেছে বলে ধারণা পুলিশের। তা নিয়ে গত কয়েক দিন ধরেই মনোমালিন্য চলছিল দুজনের।

শনিবার ভোরে বাড়ির পেছনের দিকের দরজা খুলে কাজে চলে যান প্রিয়াঙ্কার মা রত্না। যাওয়ার সময় বাইরে থেকে ভিজিয়ে রেখে যান তিনি। সেই দরজা দিয়েই প্রিয়াঙ্কার ঘরে ঢোকে জয়ন্ত।

এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রিয়ঙ্কার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার।

প্রিয়ঙ্কার মা রত্না বলেন, আমি এবং আমার ছোট ননদ ভোর বেলা সবে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তখনই জানতে পারি মেয়েকে গুলি করেছে। ⛘

আনন্দবাজার

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension