
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে ফেনীর যুবকের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের পসলোরাস এলাকায় মো. হানিফ নামে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
২১ জুন রাতে তিনি নিজ বাসায় মারা যান।
নিহত হানিফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামের বাসিন্দা।
তিনি দীর্ঘদিন থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ৯৭ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে মারা গেছেন এক হাজার ৯৩০ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬০৮ জন।
যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে ২০৮ জন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ⛘



