ভারত

করোনায় আক্রান্ত বিজেপির সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজেপির সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়।

শুক্রবার এক টুইট বার্তায় এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়েছে, টুইট বার্তায় লকেট চট্টোপাধ্যায় লেখেন, ‘আজ সকালেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর রয়েছে, এক সপ্তাহ ধরে আইসোলেশনে আছি। সবাইকে সময় মতো জানাব। সব ভালো হোক।’

পশ্চিমবঙ্গে এই প্রথম বিজেপির কোনও বড় নেতা করোনা আক্রান্ত হলেন।

উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায়ের আগে পশ্চিমবঙ্গ থেকে ২ জনপ্রতিনিধির করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।

ওই ২ জনপ্রতিনিধিই তৃণমূল কংগ্রেসের। একজন তমোনাশ ঘোষ এবং অন্যজন হলেন সুজিত বসু।⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension