প্রধান খবরযুক্তরাষ্ট্র

লাতিন আমেরিকা সফর বাতিল করলেন ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব নির্ধারিত লাতিন আমেরিকা সফর বাতিল করেছেন। চলতি সপ্তাহে তার এ সফরে যাওয়ার কথা ছিল। ক্ষমতায় আসার পর এটাই ছিল ট্রাম্পের প্রথম দক্ষিণ আমেরিকা সফর।

সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি।

তিনি বলেন, সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে তা দেখভাল করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করবেন। ট্রাম্পর বদলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ আমেরিকা সফরে যাবেন।

হাকাবি জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠেয় অষ্টম আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না এবং তিনি কলম্বিয়া সফরেও যাচ্ছেন না। প্রেসিডেন্টের অনুরোধে ভাইস প্রেসিডেন্ট এ সফর করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে থেকে সিরিয়ায় মার্কিন তৎপরতা ও আন্তর্জাতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করবেন।’

এর একদিন আগে হোয়াইট হাউস বলেছিল, রাসায়নিক হামলার পর মার্কিন সরকার সিরিয়ার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে। সিরিয়ায় সামরিক হামলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হুমকি দিয়েছেন এবং এ বিষয়ে তিনি শিগগির সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension