যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন বাইডেন

আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন প্রতিনিধিরা। সামনের নভেম্বরে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটযুদ্ধে লড়বেন তিনি।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয়দিন অভূতপূর্ব ভার্চুয়াল রোল-কলের পর সিনেটর ক্রিস কুনস এবং রিপ্রেজেনটেটিভ লিসা ব্লান্ট রোচেস্টার মনোনয়ন বক্তৃতায় বাইডেনের নাম ঘোষণা করেন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, মহামারীর কারণে ভোটাররা এবার মিলওয়াকিতে জড়ো হতে পারেননি। প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা ভিডিওর মাধ্যমে দুই প্রার্থী বাইডেন এবং বার্নি স্যান্ডার্সকে ভোট দেন।

রোলকল শেষ হওয়ার বেশ আগেই বাইডেন প্রয়োজনীয় ২ হাজার ৩৫৪ প্রতিনিধির সমর্থন পেয়ে যান।

৭৭ বছর বয়সী বাইডেন নমিনেশনের আনুষ্ঠানিকতা সারবেন বৃহস্পতিবার।

ভোটের পরে সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ সবাইকে। বৃহস্পতিবার দেখা হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।’

চারদিনের এই কনভেনশনের দ্বিতীয় দিন মনোনয়নের প্রক্রিয়া শেষ করল বাইডেনের দল।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বাইডেনের স্ত্রীকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায়। সম্ভাব্য এই ফার্স্ট লেডির মূল পেশা শিক্ষকতা। স্বামীর শহর ডেলাওয়্যারের ব্র্যান্ডিওয়াইন হাই স্কুলে চাকরি করেন। স্কুলের শ্রেণিকক্ষ থেকেই ভিডিওতে বক্তব্য দেন। তার স্বামী জাতিকে ‘যোগ্য নেতৃত্ব’ উপহার দেবেন বলে মন্তব্য করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension