ডোনাল্ড ট্রাম্পকে তার বোন নিষ্ঠুর ও মিথ্যাবাদী বললেন (অডিও)
ডোনাল্ড ট্রাম্পকে নিষ্ঠুর ও একজন মিথ্যাবাদী বলেছেন তার বোন ম্যারি ট্রাম্প ব্যারি। গোপনে বানানো একটি রেকর্ডিং প্রকাশিত হয়েছে গতকাল শনিবার (২২ আগস্ট)। সেখানে ব্যারিকে আরও বলতে শোনা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে নৈতিকতার এতটাই অভাব যে তাকে বিশ্বাস করা যায় না।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে এবার তারই সবচেয়ে কাছের লোক সমালোচকের ভূমিকায় এলেন। বিশেষ করে অভিবাসন নীতি নিয়ে ভাইয়ের ওপর চটেছেন ব্যারি। ওই নীতির কারণে সীমান্তে বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে শিশুদের এবং পাঠানো হয়েছে আটক কেন্দ্রে।
ওয়াশিংটন পোস্টের প্রচারিত ওই রেকর্ডিংয়ে ব্যারি বলেছেন, ‘সে তার মতো করে সব করতে চায়। তার কোনও নীতি নেই, একটুও না। তার হতচ্ছাড়া টুইট এবং মিথ্যাচার, হে ঈশ্বর।’
প্রেসিডেন্টের ভাতিজি ম্যারি ট্রাম্প গোপনে এই রেকর্ডিং করেছেন। গত মাসে ট্রাম্পের গোপন স্মৃতিকথা ফাঁস করে ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়াল্র্ড’স মোস্ট ডেঞ্জারাসম্যান’ নামে একটি বই বের করেছিলেন ম্যারি।
রেকর্ডিংয়ে এক পর্যায়ে ব্যারিকে বলতে শোনা গিয়েছে, ‘তার সবকিছুই নির্বুদ্ধিতা এবং নিষ্ঠুরতা। ডোনাল্ড একজন নিষ্ঠুর ব্যক্তি।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ট্রাম্প টাকা দিয়ে অন্যকে পরীক্ষায় বসান, এমন দাবি ছিল ম্যারির বইয়ে। রেকর্ডিংয়েও ব্যারির মুখে তা শোনা গেলো, ‘সে পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে কারণ সে অন্য কাউকে দিয়ে পরীক্ষায় পাস করেছিল।’
রেকর্ডিং নিয়ে এখন পর্যন্ত প্রেসিডেন্ট কিংবা হোয়াইট হাউজ প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করে নি।❐
https://youtu.be/oYQtxm_aBTY?t=31



