আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রেডি ব্লম মারা গেছেন

বিশ্বে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকার নাগরিক ফ্রেডি ব্লম মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১৬ বছর।

ব্লমের পরিবার জানিয়েছে, শনিবার কেইপ টাউনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ব্লমের পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালের মে মাসে ইস্টার্ন কেইপ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডস কখনওই বিষয়টি সত্যায়িত করে নি।

১৯১৮ সালে ব্লমের বয়স যখন ১৪ বছর, তখন স্পেনিশ ফ্লু মহামারীতে তার পরিবারের অন্য সব সদস্যের মৃত্যু হয়। ব্লম দুই দুইটি বিশ্বযুদ্ধ ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরিস্থিতির মোকাবিলা করেও দীর্ঘজীবন পার করেছেন।

পরিবারের মুখপাত্র ও ব্লমের নাতি আন্দ্রে নাইডু বলেন, দুই সপ্তাহ আগেও দাদা কাঠ কাটতেন। তিনি শক্তিশালী একজন মানুষ ছিলেন।

কিন্তু তার দাদা কিছুদিনের মধ্যেই বড় একজন ব্যক্তি থেকে সঙ্কুচিত হয়ে ছোট একজন মানুষে পরিণত হয়েছিলেন বলে জানান তিনি।

জীবনের বেশীরভাগ সময় ব্লম শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রথমে কৃষি শ্রমিক ছিলেন পরে নির্মাণ শিল্প শ্রমিক হিসেবে কাজ করেছেন। বয়স ৮০ পেরুনোর পরই কেবল তিনি অবসরে গিয়েছিলেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension