যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ১২০ মাইল গতিতে আঘাত হেনেছে ঘূর্ণীঝড় লরা

ঘণ্টায় ১২০ মাইল বাতাসের বেগ নিয়ে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় লরা।

স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছু পর এটি উপকূলে আছড়ে পড়ে বলে বৃহস্পতিবার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার পর দুর্বল হতে শুরু করে ঘূর্ণিঝড়টি। এটি ধীরে ধীরে দুই মাত্রার ঝড়ে রূপ নিচ্ছে।

এই মুহূর্তে এর কেন্দ্রে বাতাসের বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির চোখ বা কেন্দ্র লেক চার্লস থেকে ৪৫ মাইল দূরে অবস্থান করছে।

এটি আরও দুর্বল হতে হতে ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়ে আরকানসাসের দিকে চলে যাবে।

ঝড় আঘাত হানার পর বৃহস্পতিবার প্রথম প্রহরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লুইজিয়ানার তিন লাখ ৩০ হাজারের বেশি মানুষ। টেক্সাসে বিদ্যুৎহীন অবস্থায় আছে আর ৮০ হাজার বাড়ি।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, উপকূলীয় শহর লেক চার্লসে প্রবল বৃষ্টি ও শক্তিশালী হাওয়া বয়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ভবনে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

এদিকে, ঘূর্ণিঝড় লরা ও আরেকটি ঝড় মার্কোর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ২৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার লুইজিয়ানাতে আঘাত হেনেছিল মার্কো। প্রথমে ধারণা করা হয়েছিল ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় লুইজিয়ানাতে আঘাত হানবে। তবে এটি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে রূপ নেওয়ায় সোমবার উপকূলে আছড়ে পড়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension