যুক্তরাষ্ট্ররাজনীতি

এ বছরই ভ্যাকসিন দিয়ে করোনা দমন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সমালোচকরা বলেছেন, করোনাভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে ব্যর্থ।

তবে ট্রাম্পের দাবি, এ বছরই ভ্যাকসিন দিয়ে করোনা দমন করবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাউথ লনে প্রায় দুই হাজার দর্শকের সামনে রিপাবলিকান সমাবেশে হাজির হন ট্রাম্প। সেখানে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়নে সম্মতি দেন তিনি।

সমাবেশে জো বাইডেনের কড়া সমালোচনার পাশাপাশি এ বছর ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘রেকর্ড সময়ে ভ্যাকসিন উৎপাদনে আমরা আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাদের দায়িত্ব দিয়েছি। এ বছর নিরাপদ ও কার্যকর টিকা পাবো আমরা এবং একসঙ্গে এই ভাইরাসকে দমন করব।’

করোনায় এক লাখ ৮০ হাজারের বেশী মানুষ মারা গেছেন। বেকার হয়েছেন লাখ লাখ লোক এবং সমাজের অনেক নিয়ম বদলে ফেলতে হয়েছে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে এত সব প্রতিকূলতা জয় করার আশ্বাস দিলেন ট্রাম্প।

এরই মধ্যে রাশিয়া বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ উদ্ভাবন করেছে। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension