যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আলোচনায় আরেক কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও, ৭ পুলিশ বরখাস্ত

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে ড্যানিয়েল প্রুড (৪১) নামে এক কৃষ্ণাঙ্গ মারা যাওয়ার ঘটনায় ৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

পাঁচ মাস আগে প্রুডের মৃত্যুর ওই ঘটনায় পুলিশ সদস্যদের বরখাস্ত করার ঘটনাটি প্রথম কোনো শাস্তিমূলক ব্যবস্থা।

গত মার্চ মাসে ড্যানিয়েল প্রুডকে শ্বাসরোধে হত্যা করা হয়। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) প্রুডের পরিবার সংবাদ সম্মেলনে এক ভিডিও প্রকাশ করলে তা আলোচনায় আসে।

সংবাদ সম্মেলনে পরিবার থেকে বলা হয়, হালকা তুষারপাতের মধ্যে গত ২৩ মার্চ হঠাৎ রাস্তায় বেরিয়ে পড়ে ড্যানিয়েল। সে সময় পরিবারের পক্ষ থেকে পুলিশকে ফোন করে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে তাকে হাতকড়া পরিয়ে দীর্ঘসময় ফুটপাতে বসিয়ে রাখে।

‘ড্যানিয়েল এর প্রতিবাদ করতেই এক পুলিশ তার মাথায় সাদা কাপড় মুড়িয়ে দেয়। এরপর তার মুখ রাস্তায় চেপে ধরেন। এতে শ্বাস আটকে জ্ঞান হারায় সে। হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার এক সপ্তাহ পর ৩০ মার্চ মারা যায় ড্যানিয়েল’।

বৃহস্পতিবার অপর এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের রচেস্টারের মেয়র ওয়ারেন বলেন, ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে এবং আমি অ্যাটর্নি জেনারেলকে এ ঘটনার তদন্ত শেষ করার আহ্বান জানাচ্ছি।

ড্যানিয়েল প্রুড আমাদের পুলিশ বিভাগ, আমাদের মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা, আমাদের সমাজ এবং তিনিও আমার কারণে ব্যর্থ হয়েছিলেন, বলেন মেয়র। এ সময় তিনি ওই ভিডিওটি দেখেছেন বলেও জানান।

এদিকে গত সোমবার (৩১ আগস্ট) ডিজন কিজি নামে আরেক কৃষ্ণাঙ্গকে হত্যা করেছেন লস অ্যাঞ্জেলস শেরিফের দুই সহকারী কর্মকর্তা। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও ওরেগন অঙ্গরাজ্যে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension