
সিঙ্গাপুরে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রকৌশলী কবির হোসেন
বাংলাদেশের সফল ব্যবসায়ী কবির হোসেন সিঙ্গাপুরে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড ২০২০ পেতে যাচ্ছেন।
কবির হোসেন পেশায় প্রকৌশলী এবং সিঙ্গাপুরের নাগরিক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু শ’ জন মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে পঁয়তাল্লিশ জনের সংক্ষিপ্ত তালিকায় কবির হোসেন নির্বাচিত হন।
লকডাউনে সিঙ্গাপুরে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিকরা ডরমিটরিতে আবদ্ধ তখন কবির হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে সরকারি-বেসরকারি এনজিওর পাশাপাশি প্রবাসী শ্রমিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। লরিতে করে এ দম্পতি প্রবাসী শ্রমিকদের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
এছাড়া প্রবাসী শ্রমিকদের জন্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রি ডেলিভারির লক্ষ্যে তিনি বিসিএস.এসজি.ওয়ে নামে একটি অ্যাপ তৈরি করেন। সম্প্রতি অ্যাপটিতে পাসপোর্ট সার্ভিস যুক্ত করা হয়েছে। এর ফলে অনলাইনে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।❐



