যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে বিষমাখা চিঠি পাঠানোর সন্দেহভাজন নারী বন্দুকসহ গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায় বিষমাখা চিঠি পাঠানোর অভিযোগে সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী এক কর্মকর্তা রবিবার এ তথ্য জানিয়েছেন।

নিউ ইয়র্ক সীমান্তে ওই নারী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার সঙ্গে একটি বন্দুক ছিল।

চলতি সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাঠানো চিঠিপত্র স্ক্রিনিং করার সময় বিষমাখানো চিঠিটি আটক করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, স্ক্রিনিংয়ের সময় চিঠির খামের ভেতরে একটি পদার্থের সন্ধান পাওয়া যায়।

পরে জানা যায়, সেটি রাইসিন; এটা এক প্রকার বিষ, যা প্রাকৃতিকভাবে ক্যাস্টর বীজে থাকে।

তদন্তকারীদের বিশ্বাস, চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছে। এর ভেতর যে, রাইসিন বিষই ছিল তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে এফবিআই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension