আঞ্চলিকবাংলাদেশ

মাকে হত্যার পর পুড়িয়ে লাশ গুমের অভিযোগ, ছেলে গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার দায়ে ছেলে আকাশ পান্ডেকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লাশ পোড়ানোর কেরোসিনের বোতল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আকাশ পান্ডে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।

শুক্রবার বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মা মনসিক রোগী হাসি পান্ডের কাছে খাবার চায় ছেলে আকাশ। এ সময় মা হাসি পান্ডে খাবার ফেলে দিয়ে বটি দিয়ে কোপ দিতে চাইলে আকাশ লাকড়ী দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে হাসি পান্ডে ঘটনাস্থলে মারা গেলে আকাশ একটি নৌকায় করে লাশ বাড়ি থেকে চারশ’ ফুট দূরে নিয়ে যায়। পরে সেখানে শুকাতে দেওয়া কাঠের স্তূপের ওপর লাশ রেখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পুলিশ জানায়, এ ঘটনার পর আকাশ তার মাকে বিভিন্ন স্থানে খোঁজ করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ চারজনকে আসামি করে একটি মামলা ও পরে জিডি দায়ের করায়।

অপর দিকে নিহত হাসি পান্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুব্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জন পান্ডেসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে নিহত হাসি পান্ডের বড় ছেলে আকাশ পান্ডেকে গ্রেপ্তার করে। সে পুলিশের জিজ্ঞাসাবাদে নিজ মাকে হত্যা ও লাশ পুড়িয়ে গুমের কথা স্বীকার করে।

শুক্রবার বিকালে আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension