
মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস্ খেলতে নিষেধ ও মায়ের মারধরের করার পর গলায় ফাঁস দিয়ে নীরব বেপারী (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঠেংগামাড়া গ্রামে।
নীরব ঠেংগামাড়া এলাকার আব্দুল কাশেম বেপারী ছেলে ও কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে বসত ঘরে বসে মোবাইলে গেমস খেলতে থাকে নীরব। রাত ৯টার সময় নীরবের মা পড়ালেখা বাদ দিয়ে গেমস খেলতে ছেলেকে নিষেধ, বকাঝকা ও মারধর করেন। পরে রাতে নীরব না খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে থাকে। সকালে ডাকতে গেলে রুমে দেখা যায় নীরব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ফাঁস নিয়ে ঝুলে আছে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ শুক্রবার সকালে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে প্রেরণ করেছে।❐



