রিয়া ও তার ভাই শৌভিকের ১০ বছরের জেল হতে পারে
রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার করেছে এনসিবি। বাড়ি থেকে চরস উদ্ধারের ঘটনায় বিপদ বাড়তে পারে অভিনয় শিল্পী রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর।
এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে বলেও মনে করা হচ্ছে।
এর আগে এনসিবি জানায়, তারা সুশান্ত মামলার তদন্ত নয়, মাদক মামলার তদন্ত করছেন। এখন পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গেপ্ততার করা হয়েছে। তাদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বি টাউনের সঙ্গে মাদক যোগ একটি বড় খবর প্রকাশ্যে আসে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বলিউডের সঙ্গে মাদকযোগের যে জাল এনসিবি কাটতে শুরু করেছে, তাতেই উঠে এসেছে আরও একটি বড় নাম।
কেন্দ্রীয় সংস্থার তরফে খবর মিলেছে, বলিউডের এই মাদক চক্রের মূল মাথা হলেন প্রাক্তন এক সুপার মডেল তথা অভিনেতা। তার ঈশারায় নাকি বলিউডে মাদক চক্র চলে।
দীপিকা, সারা, শ্রদ্ধাদের জোরদার জিজ্ঞাসাবাদের পর এবার বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন বলে জানা গেছে।
তবে তারা কারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায় নি। তবে বলিউডের ওই প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতাই মাদক চক্রের মূল মাথা বলে খবর প্রকাশ হওয়ার পর আবারও আলোচনা শুরু হয়েছে।❐



