আঞ্চলিকবাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আশিকুর রহমান সোহান (২৫) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে।

শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর বাবুল উদ্দীন সরদার এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের দোকানে টাকা তোলা নিয়ে এজেন্টের সঙ্গে এক কলেজছাত্রীর ঝামেলা হয়।

একপর্যায়ে ওই ছাত্রী ঘটনাস্থল থেকে চলে গেলে এজেন্ট মালিক প্রায় এক কিলোমিটার দূর থেকে ভ্যানে করে ধরে নিয়ে এসে দোকানের সামনে খুঁটির সঙ্গে বেঁধে রাখে ওই ছাত্রীকে। এরপর নির্যাতন ও গালাগালি করে।

খুঁটির সঙ্গে বেঁধে রাখা ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় বিকাশ এজেন্টের মালিক সোহানকে শুক্রবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension