আঞ্চলিকবাংলাদেশ

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূকে ধর্ষণের মামলায় মো. জুয়েল (৩০) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এই রায় দেন।

দণ্ডিত মো. জুয়েল (৩০) কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকায় আসামি জুয়েল প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।

২০১৯ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে শৌচাগারে যাওয়ার সময় জুয়েল গলায় ছুরি ধরে ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করেন।

পরে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই জুয়েল পালিয়ে যান।

এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে জুয়েলের নামে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৮ নভেম্বর জুয়েলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension