যুক্তরাষ্ট্র

আগামী ৪ বছরে হোয়াইট হাউজের বাসিন্দা আমিই হবো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এক নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পররর্তী ৪ বছরের জন্য আমিই পুনরায় নির্বাচিত হতে যাচ্ছি। সুন্দর হোয়াইট হাউজের আগামী ৪ বছরের বাসিন্দা আমিই হবো।

পেনসিলভেনিয়ায় প্রায় ১৫ হাজার সমর্থকের এই সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এবারও বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়ায় তিনি ডেমোক্রেট প্রার্থী হিলারী ক্লিনটনকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত করেন।

যুক্তরাষ্ট্রের জিডিপি শতকরা ৩৩ভাগের উপর উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন: অর্থনীতির এই শক্তিশালী ধারাকে জো বাইডেন থামিয়ে দিতে চান।

তিনি বলেন: পুনরায় নির্বাচিত হলে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পেনসিলভেনিয়ায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

উল্লেখ্য, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেনসিলভেনিয়ায় জন্মগ্রহণ করেন। তাই এই স্টেটে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension