প্রবাস

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্‌ ডেভেলপমেন্টের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

গেল ১ নভেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্‌ ডেভেলপমেন্টের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্যামাইকার মতিন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ) সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ডা. নার্গিস রহমান, বাবলী হক, জাহাঙ্গীর আলম জয়, মোহাম্মদ বাছির আহমেদ, বি.এম. বাদশা, শম্পা জামান, শাহ্ নাজ বেগম, এস.এম. সায়েম চৌধুরী।

সভাপতি তার স্বাগত বক্তব্যে ‘মানবতা সকলের ঊর্ধ্বে’ উল্লেখ করে বলেন, বর্তমানে আমেরিকাতে খুন, হেইটক্রাইম ব্যাপকভাবে বিস্তার লাভ করছে যা জনজীবনে হুমকি স্বরূপ।

তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সজাগ হতে অনুরোধ জানিয়ে বলেন, ডিক্লিয়ারেশন অব হিউম্যান এন্ড সিভিল রাইটস্‌ অব ২৬ আগস্ট ১৭৪৯-এর মর্যাদা বিপর্যস্ত। দিন দিন মানুষের অধিকার খর্ব হচ্ছে উল্লেখ করে তিনি তীব্র নিন্দা জানান।

তিনি কোভিড-১৯ প্রতিরোধে সোস্যাল ডিসটেন্স মেনে সাংগঠনিক কর্মসূচী অব্যাহত রাখার কথা জানান।

আসছে ৭ নভেম্বর জ্যাকসন হাইটের ডাইভার সিটি প্লাজায় খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণে যে সমস্ত সরকারী বেসরকারি ব্যক্তিরা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম বরো প্রেসিডেন্ট শেরন লী, স্টেট সিনেটর জন লিউ, স্টেট সিনেটর জেসিকা রামোশ, কাউন্সিল ওমেন আদরিয়ানা এ্যাডাম্স, অ্যাসিম্বলি ওমেন ক্যাটরিনা ক্রুজ এবং একইসঙ্গে নিউইয়র্কের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কৃতজ্ঞতা জানানো হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension