
এটিএএবি’র গ্রাহক সেবা নিশ্চিত করতে নতুন কমিটি
সারা বিশ্বে করোনা মহামারীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িক অঙ্গন ট্রাভেল এজেন্সি, ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিউইয়র্কের ট্রাভেল এজেন্সীর মালিকগণ যাত্রীসহ নানাবিধ সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আমাদের মধ্যে
সম্প্রতি বৃদ্ধি ও ট্রাভেল এজেন্সি মালিকদের স্বার্থরক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত ও কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষ্যে এটিএএবি নতুন কমিটি গঠন করেছে।
আজ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৭ অক্টোবর সামাজিক দূরত্ব রক্ষা করে জ্যাকসন হাইটের কর্ণফুলী ট্রাভেল এজেন্সি অফিসে এক সাধারণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেঘনা ট্রাভেলের মালিক ও সংগঠনের কনভেনর জনাব মোহাম্মদ এম. রহমান।
সভায় আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক (এটিএএবি) আরও গতিশীল উন্নয়নমুখী ও সক্রিয় করার জন্য দুই বছর মেয়াদী নতুন একটি কমিটি গঠন করা হয়।
রহমানিয়া ট্রাভেলের মাওলানা মো. কে. রহমান মাহমুদকে সভাপতি এবং কর্ণফুলী ট্রভেল ইন্কের মো. সেলিম হারুনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠিত হয়।❐



