প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টে নগ্ন বন্দুকধারীর হামলায় নিহত ৩

রূপসী বাংলা ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ টেনেসসির একটি রেস্টুরেন্টে নগ্ন বন্দুকধারীর হামলায় অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। রোববার ভোরে টেনেসসির ন্যাশভিলে এলাকার একটি রেস্টুরেন্টে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে মেট্রোপলিটন ন্যাশভিলে পুলিশ বিভাগ বলছে, ন্যাশভিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপশহর অ্যান্টিওচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে রোববার ভোর ৩টা ২৫ মিনিটে বন্দুক হামলা চালানো হয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, হামলাকারীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে রক্তপাত ঠেকিয়েছেন ওই রেস্টুরেন্টটির এক ক্রেতা। বন্দুকধারীর সঙ্গে লড়াই করে বন্দুক ছিনিয়ে নেয়া ওই ক্রেতাকে ইতোমধ্যে ‘নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ।

তিনি আরও জানান, হামলাকারী নগ্ন ছিল এবং হামলার পর সে পায়ে হেঁটে পালিয়ে যায়। নগ্ন অবস্থায় হামলা চালানোর পর জ্যাকেট পরে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারী। ওই বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নগ্ন ওই হামলাকারী ইলিনয় অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং। ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহৃত গাড়িটি রেইঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension